এ রাজ্যে এনার্সি , নৈব নৈব চ : প্রস্তাব নিল বিধানসভা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ জানুয়ারি’২০২০ :-

সোমবার কেন্দ্রীয় সরকারকে নাগরিকত্ব (সংশোধন) আইন (সিএএ) বাতিলের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করল পশ্চিমবঙ্গ বিধানসভা । বিধানসভার কার্যবিধি ও আচরণের বিধি সংখ্যা ১৬৯ এর আওতায় গৃহীত এই প্রস্তাবটি সংসদীয় বিষয় মন্ত্রী পার্থ চ্যাটার্জি দ্বারা উত্থাপিত হয় । কংগ্রেস এবং বামপন্থী দলগুলির সমর্থনে প্রস্তাবটি বিধানসভায় পাশ হয় ।

প্রস্তাবটিতে বলা আছে যে কেন্দ্র সরকার সিএএ পাশ করার পর থেকেই দেশের “প্রায় সমস্ত রাজ্যে” বিদ্বেষ ছড়িয়ে পড়েছে ; এই নতুন আইন “ধর্মকে ভারতীয় নাগরিকত্বের মাপকাঠি নির্ধারিত করেছে” এবং “কেন্দ্রে ক্ষমতাসীন দল ধর্মকে এভাবে ব্যবহার করে মানবাধিকারকে আঘাত করছে ।”

প্রস্তাবটিতে আরও বলা হয়েছে যে কেন্দ্র সরকার কোনো “সুস্পষ্ট নির্দেশনা ছাড়াই” জাতীয় জনসংখ্যা নিবন্ধক (এনপিআর) এবং দেশব্যাপী জাতীয় নাগরিক নাগরিক (এনআরসি) পরিচালনা করতে উদ্যোগী হয়েছে যা ইতিমধ্যেই “জনগণের মধ্যে আতঙ্ক” তৈরি করেছে । এও বলা হয়েছে যে, ” এই কক্ষ গনমাধ্যমের থেকে জানতে পেরেছে যে প্রধানমন্ত্রী নাকি বলেছেন যে এই আইন জনগনের নাগরিকত্ব বাতিল করার উদ্দেশ্য তৈরী হয়নি, কিন্তু সিএএ তে এই বিষয়ে কোনো স্পষ্ট বিবরন নেই বলে দন্দ তৈরী হয়েছে” ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইদিন কংগ্রেস ও বামপন্থী দলের নেতাদের উদ্দেশ্য বলেন যে এখন আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির সময় নয় । বিগত লোকসভা নির্বাচনে বিজেপির ভালো সংখ্যক আসন অধিকারের প্রসঙ্গকে ইঙ্গিত করে তিনি বলেন ” আমাদের ভোট বিজেপির খাতায় যায়নি, আপনাদের ভোট গিয়েছে । এটা নিজেদের মধ্যে লড়াই করার সময় নয় ।এখন সময় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করার ।” সিএএ কে কটাক্ষ করে তিনি বলেন, ” এটা সাধারন হিন্দু-মুসলিমের প্রশ্ন নয় ।এটা মানবতার প্রশ্ন । এই আইন মানবতার প্রতি লজ্জা ।”

Leave a Reply

error: Content is protected !!