ভাড়াটিয়া ছাত্রীর ঘরে গোপন ক্যামেরা : গ্রেফতার বাড়িওয়ালির ছেলে | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ :-

ভাড়াটিয়া এক ছাত্রীর ঘরে ও বাথরুমে স্পাই ক্যামেরা লাগিয়ে গারদের আড়ালে বাড়িওয়ালির গুণধর ছেলে।

সম্প্রতি, দিল্লিতে এমনই জঘন্যতম ঘটনার সম্মুখীন হতে হয়েছে দিল্লিতে ভাড়া থাকা এক ছাত্রীর। জানা যাচ্ছে, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্যই সেই ছাত্রী দিল্লির একটি বাড়িতে ভাড়া থাকতেন। যখন ছাত্রীটি মাঝেমধ্যে নিজের বাড়িতে যেতেন, সেই সময় বাড়িওয়ালি ছেলের কাছে চাবি দিয়ে যেতেন সেই ছাত্রী। বাড়িওয়ালির ছেলে সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে ফেলবে এইভাবে, ভাবতেই পারেননি ছাত্রীটি।
তবে, কিছুদিন ধরেই ছাত্রীটির হোয়াটসঅ্যাপ একাউন্টে কিছু সমস্যাজনক জিনিস তার চোখে ধরা পড়ে। তিনি দেখেন তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কোন ডিভাইসে লগইন করা রয়েছে। এরপরে তিনি তার ভাড়ার রুমটি তন্ন তন্ন করে খোঁজেন এবং তার বেড রুমে ও ওয়াশরুমের বাল্বে দুটি ক্যামেরা খুঁজে পান।

এরপরই তিনি দ্রুত দিল্লির পুলিশ স্টেশনে খবর দেন। পুলিশ তৎক্ষণাৎ এসে বাড়িওয়ালার ছেলের ঘর থেকে একটি ল্যাপটপ এবং দুটি স্পাই ক্যামেরা খুঁজে পায়। এই ল্যাপটপেই অভিযুক্ত বাড়িওয়ালি ছেলেটি তিন মাস ধরে বিভিন্ন ভিডিও সংরক্ষণ করে রেখেছিল।

বাড়িওয়ালার ছেলের বিরুদ্ধে করা ছাত্রীর অভিযোগ প্রমাণ সমেত ধরা পড়ার পরেই, বাড়িওয়ালার ছেলেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!