এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী সুনীল কুমার : প্রথম গ্রীকো-রোমান স্বর্ণপদক ভারতের | The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ফেব্রুয়ারি’২০২০ :-

এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে স্বর্ণপদক জিতলেন সুনীল কুমার। ৮৭ কেজির বিভাগে কির্ঘিস্তানের প্রতিপক্ষ আজাত সলিদিনোভকে ৫-০ ব্যাবধানে পরাজিত করে ভারতের প্রথম গ্রীকো-রোমান স্বর্ণপদক অর্জন করেন সুনীল ।

সেমিফাইনালে কাজাকস্থানের প্রতিপক্ষের বিরুদ্ধে ১-৮ এ পিছিয়ে থাকলেও পরবর্তীতে অসাধারণ প্রত্যাবর্তন করেন সুনীল । পরপর ১১ পয়েন্ট অর্জন করে প্রতিপক্ষকে ১২-৮ ব্যাবধানে পেছনে ফেলে ফাইনালে জায়গা করে নেন তিনি । এরপরে ফাইনালেও অভূতপূর্ব প্রতিভা প্রদর্শন করে দেশের জন্য জিতে নেন স্বর্ণপদক ।

অন্যদিকে, আরেকজন ভারতীয় পালোয়ান অর্জুন হালাকুর্কি এই প্রতিযোগিতায় ৫৫ কেজির বিভাগে ব্রোঞ্জ পদক পান । সেমিফাইনালে প্রথমদিকে ৭-১ পয়েন্টে এগিয়ে থাকলেও পরে ইরানের নাসেরপৌরের কাছে ৭-৮ ব্যাবধানে পরাজিত হন তিনি ।

Leave a Reply

error: Content is protected !!