নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮নভেম্বর’১৯:-

বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে রেকর্ড করলেন ভারতের মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধনা। সূত্রের খবর, অ্যান্টিগায় ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ভারতের ম্যাচ ছিল। ম্যাচে স্মৃতি মন্ধনা ৬৩ বলে ৭৪ রান করেন এবং ম্যাচটি জিতে যায় ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২,০০০ রানের রেকর্ড করলেন ভারতের মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধনা। বিরাট কোহলি দুহাজার রান করেছিলেন ৫৩ ইনিংসে, সৌরভ গঙ্গোপাধ্যায় দুহাজার রান করেছিলেন ৫২ ইনিংসে এবং নভজ্যোত সিং সিধু দুহাজার রান করেছিলেন ৫২ ইনিংসে। এনাদের মত তারকা ক্রিকেটারদের পিছনে ফেলেছেন স্মৃতি মন্ধনা।