নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭আগস্ট’১৯:-

৪ টাকা ৩১ পয়সার মধ্যে, ডিম ভাত খাওয়ানো যায় না। সোমবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব মলয় দেকে পাশে নিয়ে বলেন, ভাত ডাল ও তরকারি পেটভরে খাওয়ানোর ব্যবস্থা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠক থেকে প্রশ্ন করেন, সাত দিন সাত রকম পদ মিড ডে মিলে দেওয়া হবে। সেটা কি ঠিক ? আমি নিজেই জানিনা, ওরা লিখে দিচ্ছে। ৪ টাকা ৩১ পয়সা করে পড়ুয়া পিছু পাই। এই টাকায় ডিম খাওয়াবো কোথা থেকে।
গত সপ্তাহে, হুগলির বাণীমন্দির প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নুন ভাত খাচ্ছে বলে, সংসদ লকেট চট্টোপাধ্যায় অভিযোগের ভিত্তিতে, শোরগোল শুরু হয় রাজ্যজুড়ে। সেই সময় হুগলির জেলাশাসক রত্নাকর রাও, তড়িঘড়ি মিড ডে মিলে নতুন বিজ্ঞপ্তি জারী করেন, দুদিন ডিম একদিন মুরগির মাংস একদিন মাছ রাখা হয়। তার জেরে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনও নতুন মেনুর বিজ্ঞপ্তি জারী করেন।
এ প্রসঙ্গে রত্নাকর রাও বলেন, মিড ডে মিলের প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়ার কথা বলা হয়েছে। ডিম যদি না খাওয়ানো হয়,তাহলে সয়াবিন খাওয়াতে হবে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ জানান, সরকারি ভাবে যদি নতুন নির্দেশিকা জারী হয়, তবে তা মেনে চলবো।