দোকানী নিখোঁজ : আগুনে ভস্মীভূত তার সোনার দোকান

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬আগস্ট’১৯:-

ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত হলো সোনার দোকান। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার লক্ষ্মীবাজারে। সূত্রের খবর, রবিবার বিকালে শচীদুলাল বেরার সোনার দোকান থেকে, ধোঁয়া ও আগুন বেরোতে দেখে স্থানীয়রা। লোকসভা নির্বাচনের আগে থেকেই নিখোঁজ সোনার দোকানের মালিক শচীদুলাল বেরা, এখনো পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি বলে সূত্রের খবর। স্থানীয়রা, সোনার দোকানে আগুনের ধোঁয়া দেখা মাত্রই দমকল কেন্দ্রে খবর দেন। দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ও দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দমকল বাহিনী পৌঁছতে পৌঁছতে আগুন অনেকটাই গ্রাস করে ফেলে দোকানের অনেকটা অংশ। দীর্ঘ প্রায়, এক ঘন্টার প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে খবর দেওয়া হয়, নিখোঁজ হওয়া শচীদুলাল বেরার ভাই কল্যাণ বেরারকে। ভাই কল্যাণ বেরা জানান, দীর্ঘদিন যাবত নিখোঁজ, তাই দোকানটি বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি ভাই কল্যাণ বেরাও। আগুন লাগা সঠিক কারণ এখনো জানা যায়নি, পুলিশ সূত্রের খবর তদন্ত চলছে।

Leave a Reply

error: Content is protected !!