পঞ্চাশ লক্ষের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত : ধৃত ৩

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪অক্টোবর’১৯:-

গোপন সূত্রের খবরের ভিত্তিতে তিনজন মাদক পাচারকারী সহ আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট আটক করলো এসটিএফের আধিকারিকরা। ঘটনাটি ঘটেছে, ক্যানাল সাউথ রোড চিংড়িহাট এলাকায়। সূত্রের খবর, ক্যানাল সাউথ রোড থেকে বাকিবিল্লা গাজি, আকতারুল গাজি ও মহম্মদ আলি আহমেদ নামে তিনজনকে আটকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ আধিকারিকরা। কথায় অসংগতি মিলতেই তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, মাদকগুলি মায়ানমার থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। কে বা কারা জড়িত এই চক্রের সঙ্গে? কতদিন ধরেই বা এই চক্রে জড়িত এই তিনজন তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেদর মধ্যে এক ব্যক্তি মণিপুরের বাসিন্দা। কিন্তু বাকি দু’জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এই প্রথম নয়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে এর আগেও কলকাতা থেকে মাদক-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসটিএফ।

Leave a Reply

error: Content is protected !!