নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ডিসেম্বর’১৯:-

কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এমনইটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। গত কয়েকদিন ধরে জাঁকিয়ে শীত পড়ার কারণে রাজ্যবাসী বছর শেষের ছুটির কদিন ইতিমধ্যে নানা পরিকল্পনা ছকে ফেলেছেন। গতসপ্তাহ থেকেই জাঁকিয়ে পড়েছিল শীত। শহর কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করছিল ১১-১২ ডিগ্রীর কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে কম। এরই জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে চলেছিলে শৈত্যপ্রবাহ। কিন্তু হঠাৎ করেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে বেড়ে গিয়েছে তাপমাত্রা। গত রবিবার থেকে তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিক হলেও বড়দিনে রয়েছে বৃষ্টির পূর্বাভাস । যে কারনে ব্যহত হতে পারে কলকাতা বাসীর ছুটির আমেজ। গত রবিবার থেকেই আকাশ মেঘলা। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রয়েছে কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ঝাড়্গ্রাম, হুগলী, দুই ২৪ পরগনায় রয়েছে এই পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বৃষ্টিপাতের মাত্রা। যদিও মধ্যরাত থেকে বৃষ্টির পরিমান ধীরে ধীরে কমবে বৃষ্টিপাত।
