নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩সেপ্টেম্বর’১৯:-

গ্রামবাসীরা রেশন কার্ডের নাম সংশোধনের কাজে ব্যস্ত থাকার দরুন, গ্রাম থেকে উধাও লক্ষ টাকার গাছ। ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাঘমারা গ্রামে। সূত্রের খবর, প্রায় আট থেকে দশটি গ্রামের মানুষের মৃতদেহ সৎকার করে ওই একটি শ্মশানে। আর সেই শ্মশানের এলাকাটি জঙ্গলমহল নামে পরিচিত। প্রচুর গাছ আশে পাশে শ্মশানের। গ্রামের বাসিন্দাদের অভিযোগ শনিবার স্থানীয়রা দেখে শ্মশানের পাশে বেশ কিছু পূর্ণবয়স্ক গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। গাছ কাটার অনুমতি পত্র দেখাতে না পারায় সেখান থেকে ওদের তাড়িয়ে দেয় স্থানীয়রা।

জানা যায় তার জেরে বেশ কিছুদিন গাছ কাটার কারবার বন্ধ ছিল। কিন্তু শনিবার যখন গ্রাম বাসিন্দারা নিজেদের কার্ডের নাম সংশোধনের কাজে পুনরায় ব্যস্ত থাকে, সেই সুযোগে কিছু দুষ্কৃতীরা প্রায় লক্ষধিক টাকার গাছ কেটে নিয়ে যায়। সন্দেহ করা হয় আমডাঙা গ্রামের এক ব্যবসায়ীকে। কারণ তিনি চোরাই কাঠের কারবারের সাথে যুক্ত বলে অনেকে মনে করেন।সেই চোরাই ব্যবসায়িকে রবিবার বিকেলের সভায় আসতে বলা হয় কিন্তু তিনি আসেনি। তাতে সন্দেহ আরো জোরালো হয়। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্তে নেমে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।