বুকে বিঁধে আছে বুলেট : উদ্ধার রক্তাক্ত যুবক

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪অক্টোবর’১৯:-

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বুকে গুলি, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার উপাপতিপুরের একটি খালের কাছে। সূত্রের খবর, সোমবার সকাল নাগাদ একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়াতেই এলাকার মানুষরা খালের পাশে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।

জানা যায়, আজ সকাল ন’টা নাগাদ গোবরডাঙ্গার থানার খাটুরা এলাকায় প্রকাশ্য দুষ্কৃতী দৌরাত্ম্য দেখা যায়। দু’জন মোটর বাইকে করে একজন যুবককে অপহরণ করে নিয়ে যায়। তার এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। এই সেই যুবক কিনা তদন্ত শুরু করেছে পুলিশ। গোবরডাঙ্গার নিখোঁজ যুবক আর এই গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধারের কোনও যোগসূত্র রয়েছে কিনা সেটাও তদন্তে করে দেখছে বাদুড়িয়া থানার পুলিশ। যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!