যুবকের ঝুলন্ত মৃতদেহ : খুন নাকি আত্মহত্যা : তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪সেপ্টেম্বর’১৯:-

যুবকের ঝুলন্ত মৃতদেহ, খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা শহরের কাছে একটি দোকানে। সূত্রের খবর, মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বয়স ২৮ এর এক যুবকের ঝুলন্ত দেহ দীঘা মোড়ের কাছে, একটি দোকানে সামনে স্থানীয়রা দেখতে পায়। ঘটনাটিকে ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে যুবকটি এগড়া থানার আটবাটী গ্রামের বাসিন্দা। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য হসপিটালে পাঠানো হয়।

যুবকটির মায়ের অভিযোগ, ষড়যন্ত্র করে তিন জামাই ছেলেকে খুন করে ঝুলিয়ে রেখেছে। যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায় করে তদন্তে নেমেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Leave a Reply

error: Content is protected !!