তুবড়ির আগুন প্রাণ নিল শিশু আদির : স্তম্ভিত গোটা রাজ্য

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮অক্টোবর’১৯:-

তুবড়ির আগুনে মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ কলকাতার হরিদেবপুরের শীলপাড়া এলাকায়। সূত্রের খবর, রবিবার রাতে তার বাড়ির সামনেই বাজি ফাটানো চলছিল দেদারে । সে সময়ই শিশুটির গায়ের সামনেই একটি তুবড়ি আচমকা ফেটে যায় । তুবড়ির খোলের একাংশ ছিটকে লাগে শিশু আদির গলায়। রক্তাক্ত অবস্থায় তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আদি গলা থেকে তুবড়ির ভাঙা অংশ বের করে দেওয়া হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পড়ে থাকা রক্তের নমুনা সংগ্রহ করেন। এলাকার কিছু বাসিন্দাকে জিজ্ঞাসাবাদও করেন তাঁরা। পুলিশ জানায়, কে বা কারা ওখানে তুবড়ি ফাটাচ্ছিল, বাসিন্দারা সেই বিষয়ে মুখ খুলতে চাইছেন না। বস্তুত, শীলপাড়ায় এত বাজি পোড়ানো হচ্ছিল যে, ধোঁয়ায় ঢেকে যায় ওই অঞ্চলের বহু এলাকা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!