নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৬ডিসেম্বর’২০২০:-

হায়দাবাদ কাণ্ডের ছায়া এবার এ রাজ্যে। কালভার্টের নিচে এক তরুণীর আধপোড়া দেহ কুকুর ছিড়ে খাচ্ছে। চমকে উঠেছেন প্রত্যক্ষদর্শীরা । ঘটনাটি ঘটেছে, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার সাফনগর এলাকা।
সূত্রের খবর, সোমবার সকালে মাঠে কৃষিকাজ করতে গিয়ে কয়েকজন কৃষক দেখতে পান কয়েকটি কুকুর কিছু ছিঁড়ে খাচ্ছে। কৌতুহল বসত সামনে গিয়ে তারা দেখতে পান একটি মেয়ের আধপোড়া দেহ ফাঁকা মাঠের মাঝে কালভার্টের নিচে পরে রয়েছে এবং তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন ও একটি হাত কাটা। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তের জন্যে।সাফানগর গ্রামের বাসিন্দারা জানান, মৃতদেহটি দেখে সকলে চমকে উঠি ,এযেন তেলেঙ্গানার পশুচিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষণের পর পুড়িয়ে মারার ঘটনাকে মনে পরিয়ে দিলো। পুলিশ সূত্রের খবর, শূন্য ফাঁকা মাঠ, কোনো মেয়ের সেখানে যাবার প্রশ্নই নেই। দ্বিতীয়ত মৃতদেহটি যেখানে উদ্ধার হয়েছে তার চারপাশে চাপ চাপ রক্ত পরে রয়েছে এবং মেয়েটির গলায় ও হাতে কাটার চিহ্ন। তারা আরো জানান মৃতার বয়স আঠারো কুড়ির মধ্যে হতে পারে। মৃতার পরিচয় এখনো জানা যায়নি। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
