নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ডিসেম্বর’১৯:-

ছবি সৌজন্য – অন্তর্জাল
মহিলাদের নিরাপত্তায় “দ্য উইনার্স”- কলকাতা পুলিশের মহিলা কর্মীদের বিশেষ দলটি রাস্তায় নামলো। লালবাজার সূত্রে খবর, সোমবার কলকাতা পুলিশের টহলদারির জন্য নতুন গাড়ির উদ্বোধন করবেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। এর মধ্যে ৬৭টি নতুন দু’চাকা ও চার চাকার গাড়ি রয়েছে এই গাড়িগুলো নজরদারির কাজে ব্যবহার করা হবে। যাঁদের মূল লক্ষ্য ইভটিজিং-এর মতো অপরাধকে দমন করা। বিশেষ করে রাতের শহরে, অন্ধকার তথা অপেক্ষাকৃত নির্জন রাস্তায় মহিলারা যাতে কোনওরকম বিপদে না পড়েন, সেটা লক্ষ্য রাখতে তৎপর এই বাহিনী। কলকাতার ৯টি ডিভিশনে এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছে গাড়ি ও স্কুটিগুলিকে, যাতে প্রায় প্রত্যেকটি থানা এলাকায় সেগুলি তৈরি থাকে। সম্প্রতি পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে নারী ও বৃদ্ধ-বৃদ্ধাদের সুরক্ষার জন্য নতুনভাবে তৈরি হওয়া কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপে রয়েছে ‘প্যানিক বাটন’। এতে হাতে গেলেই সরাসরি ১০০ ডায়ালে কলটি সংযুক্ত হবে। কোনও মহিলা এই প্যানিক বাটনে হাত দেওয়ার পর তাঁর সমস্যার কথা বললেই লালবাজারের পক্ষ থেকে এই নারী সুরক্ষা বাহিনীকে জানানো হবে।
