তান্ত্রিকের তন্ত্র সাধনার বলি সাত বছরের শিশু : সন্তানের রক্তমাখা দেহ আঁকড়ে শোকে পাথর বাবা-মা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২সেপ্টেম্বর’১৯:-

তান্ত্রিকের হাতে নৃশংস ভাবে খুন হলো সাত বছরের শিশু। ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রাম খড়গপুর লোকাল থানা নিরঞ্জনবাড় গ্রামে। সূত্রের খবর, শনিবার বিকেল চারটা থেকে রুদ্র নায়ক নামে বছর সাতের একটি ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। জানা গিয়েছে রুদ্ধ নায়েকের বাড়ির পাশে শম্ভু নায়েক তন্ত্র সাধনা করতো। তাই রুদ্ধর বাবা-মা ছেলে কোথায় তা জানতে চায় শম্ভুর কাছে। তান্ত্রিক জানায়, তার ছেলে দুজন অপরিচিত ব্যক্তির সাথে অনেকদূর চলে গিয়েছে। সন্দেহ করে শম্ভু উপর, পুলিশকে ধরিয়ে দেওয়ার ভয় দেখালে শম্ভু নিজেই পাশের ঘর থেকে রুদ্রর রক্তাক্ত দেহ নিয়ে আসে।

রুদ্রর রক্তাক্ত দেহ খোঁজ পাওয়ার খবর ছড়াতেই, উত্তেজিত গ্রামবাসীরা শম্ভুর বাড়িতে চড়াও হন। রক্তাক্ত অবস্থায় রুদ্রকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। খবর দেওয়া হয় পুলিশকে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শম্ভু সহ তাঁর গোটা পরিবারকে আটক করে পুলিশ। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!