নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১অক্টোবর’১৯:-

স্ত্রীকে খুন করে ছোট মেয়েকে নিয়ে পালিয়ে গেলেন স্বামী। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪পরগনার বনগাঁওয়ে। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রী শ্যামলী পরামানিক’কে গলায় ফাঁস দিয়ে মেরে রেখে ছোট মেয়েকে নিয়ে পালিয়ে যায় স্বামী পার্থ পরামানিক। শ্যামলী পরামানিকের বাপের বাড়ির অভিযোগ, জামাই পার্থ প্রায়ই মদ খেয়ে স্ত্রী’র সঙ্গে অশান্তি ও মারধোর করতেন। আবার পরে নিজেই মিটিয়ে নিত । তাদের দুই কন্যা সন্তান আছে। বৃহস্পতিবার রাত একটা নাগাদ শ্যামলীর সাথে ফোনে তার মায়ের কথা হয়। তারপরই ঘটনাটি ঘটে বলে অভিযোগ শ্যামলীর বাপের বাড়ির লোকেদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শ্যামলীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে বনগাঁও মহকুমা হসপিটালে পাঠানো হয়েছে। বনগাঁও থানার পুলিশ অভিযুক্ত স্বামীকে খুঁজছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।