সৎ বাপের যৌন লালসার শিকার কিশোরী : গারদের আড়ালে অভিযুক্ত

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩নভেম্বর’১৯:-

সৎ বাবার যৌন নির্যাতনে গর্ভবতী কিশোরী মেয়ে, জন্ম দিলো কন্যা সন্তানের। শেষ অবধি গ্রেফতার অভিযুক্ত ‘নরপিশাচ’ এবং মুখ লুকিয়েছে শুভ সমাজ । ঘটনাটি ঘটেছে, হুগলিতে। সূত্রের খবর, দিনের পর দিন মেয়ের উপর পাশবিক নির্যাতন চালাতো তার সৎ বাবা। কিশোরীর মা পুলিশকে জানায়, চাঁদ মহম্মদ ইট ভাটায় কাজ করতে এসে এখানে দ্বিতীয় বিয়ে করেন তাকে। প্রথম পক্ষের স্ত্রী ও মেয়ে রয়েছে। তিনি পরিচারিকার কাজ করেন। সকালে যখন মেয়েকে রেখে বাড়ি থেকে বেরিয়ে যেতেন তখন মহিলার প্রথম পক্ষের মেয়ে উপরে লাগাতার যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ।

জানা যায়, ঘটনা জানাজানি হওয়ার পরই কয়েক মাস আগে উত্তরপাড়া থেকে সালারে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত চাঁদ। গর্ভবতী হয়ে পড়ে সেই কিশোরী। গত ৯ নভেম্বর উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে সে। গোটা ঘটনায় অভিযোগ দায়ের হতেই মঙ্গলবার অভিযুক্ত রাজেশ শেখ ওরফে চাঁদ মহম্মদকে মুর্শিদাবাদের সালার থেকে গ্রেফতার করেন হুগলি পুলিশের বিশেষ টিম। বুধবার ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী এবং সদ্যোজাত দু’জনেই ভাল আছে।

Leave a Reply

error: Content is protected !!