উঠছে মৌখিক ও কাউন্সেলিং ব্যবস্থা : থাকছে শুধু লিখিত পরীক্ষা : এসএসসি’র নয়া মোড়

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০অক্টোবর’১৯:

মৌখিক পরীক্ষা ও কাউন্সিলিং ব্যবস্থা তুলে দেওয়ার ঘোষণা এসএসসির। এক সর্বভারতীয় নিউজ পত্রিকায় প্রকাশিত এই খবর আপাতত আলোচনার বিষয়বস্তু গোটা রাজ্যে । সূত্র বলছে , শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এসএসসির নিয়োগ প্রক্রিয়া খুব দীর্ঘ। এতে নিয়োগ-প্রক্রিয়া অনেকটা দেরি লেগে যায় ।এই নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কাটাতে আগামী বছর থেকে ছোট ও সরল করা হবে।

জানা যায়, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের নিয়মে লিখিত পরীক্ষার মেধার ভিত্তিতেই নিয়োগ করা হবে শিক্ষক-শিক্ষিকাদের। পাশাপাশি জানানো হয়েছে, উঠে যাচ্ছে মাল্টিপল ​র‌্যাঙ্কিং ব্যবস্থাও। পরীক্ষার পরে ৬ থেকে ৮ মাসের মধ্যেই শেষ করা যাবে নিয়োগ প্রক্রিয়া। এতদিন নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ ছিল প্রার্থীদের মধ্যে। তবে এই পদ্ধতি কার্যকর হলে প্রার্থীদের অভিযোগও অনেকাংশে কমবে বলেই মনে করছে স্কুল সার্ভিস কমিশন।

Leave a Reply

error: Content is protected !!