নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩০অক্টোবর’১৯:-

ইতিহাসের পাতায় নাম উঠতে চলেছে ইডেন গার্ডেন্সের ৷ ভারতে প্রথমবারের জন্য দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে ৷ মঙ্গলবার সিএবি সচিব অভিষেক ডালমিয়া জানান, মাত্র ৫০ টাকার টেস্টের টিকিট পাওয়া যাবে। ৬৮,০০০ আসন সম্পূর্ণ ভরাতে চাইছে সিএবি। সেই জন্যে প্রতিদিনের টিকিট পাওয়া যাবে ৫০,১০০,১৫০ টাকার। বিসিসিআইয়ের কাছে নির্দিষ্ট সময়ের আগে ম্যাচ শুরু করার অনুমতি মিললে টিকিট ছাপাতে দেওয়া হবে বলে জানান অভিষেক ডালমিয়া।
এই প্রথমবারের জন্য দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে ৷ এ বিষয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবে সম্মতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷ এর ফলে আগামী ২২ নভেম্বর ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ কলকাতায় দিন-রাতের আয়োজনের প্রস্তুতি চলছে।
সূত্রের খবর, মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, ঋত্বিক চট্টোপাধ্যায়ের মতো বাংলার তারকারা ওই ম্যাচে খেলেছিলেন। গঙ্গোপাধ্যায়ের অনেকদিনের প্রয়াস অবশেষে সফল ৷ ইডেনে ইতিহাস, স্বভাবতই খুশি সিএবি কর্তারা ৷ সচিব অভিষেক ডালমিয়া জানান, আগে প্রাক্তনীদের সংবর্ধনা দেওয়া হবে ৷ ম্যাচের ব্যবস্থায় কোনও খামতি রাখা হবে না ৷ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসব আমরা ৷