চারদিন ধরে নিখোঁজ : নদীতে ভেসে উঠল জুটমিল শ্রমিকের মৃতদেহ : তদন্তে পুলিশ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬অক্টোবর’১৯:-

চার দিন নিখোঁজ থাকার পর দেহ ভেসে উঠলো নদীতে। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪পরগনা জগদ্দল ঘাটে। সূত্রের খবর, শুক্রবার রাতে সাব্বির আহমেদ নামে ব্যক্তির মৃতদেহ চাপাদানি ঘাটে ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় বারাকপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। সাব্বির আহমেদের পরিবার দেহটি শনাক্ত করার পর, দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায় হাসপাতালে।

জানা যায়, সাব্বির আহমদ বারাকপুরের মনিরামপুরের বাসিন্দা, জুটমিল কর্মী ছিলেন। একুশে অক্টোবর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সাব্বির পরিবার বারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন। মৃতের বাবার অভিযোগ, মনিরামপুরের কুখ্যাত দুষ্কৃতী সাব্বির আহমদকে জুয়ার ঠেকে বসার জন্যে প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবে রাজি না হলে সাব্বিরকে খুন করা হয়। কিন্তু সত্যি কি জুয়ার ঠেকে না বসার জন্য খুন? কে বা কারা এর সাথে জড়িত? ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!