নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০সেপ্টেম্বর’১৯:-

গুদামে আমদানি করে মজুত রাখা লক্ষাধিক টাকার ‘সেক্স ট্রয়’ উদ্ধার করলো শুল্ক দপ্তরের আধিকারিকরা। কলকাতার বেহালায় পর্ণশ্রী নামে একটি গুদামে হানা দিয়ে বিপুল পরিমাণ ‘সেক্স ট্রয়’ সহ তিনজন কর্মকর্তাকে আটক করেছে শুল্ক দপ্তর। আধিকারিকরা ওই সংস্থার মালিক এর কাছে ট্রয় গুলির নথিপত্র দেখতে চাইলে সংস্থার মালিক ও তাঁর দুই সঙ্গী নথিপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করে।
সূত্রের খবর, চীন ও থাইল্যান্ড দেশ থেকে বেশিরভাগ অনলাইন অর্ডার দিয়ে আনা হতো ট্রয়গুলিকে কলকাতায়। সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকায় বিক্রি হতো এইসব। এখনো শুল্ক দফতরের আধিকারিকরা প্রতিনিয়ত জেরা করে জানার চেষ্টা করছে, পাচার চক্রের জাল কত দূর বিস্তৃত রয়েছে এদেশে।