ডাইনী সন্দেহে আক্রান্ত গৃহবধু : সালিশি সভায় বেধড়ক মারধোর

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ অক্টোবর’১৯:-

ডাইনি সন্দেহে মারধর করা হল এক গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে কালনার ভৈরবনালা গ্রামে। সূত্রের খবর, গ্রামে বেশ কিছুদিন যাবত জ্বরে ভুগছিল কয়েকজন গ্রামবাসী। তার জেরে কয়েকজন যুবক ডাইনি সন্দেহে বকুল টুডু নামে একজন গৃহবধূকে মারধর করেন বলে অভিযোগ। সেই কারণে গ্রাম পঞ্চায়েত মঙ্গল টুডু সোমবার রাতে একটি সালিশি সভা ডেকে দুই পক্ষকে থাকতে বলা হয়। সালিশি সভা চলাকালীন কয়েকজন যুবক সহ গ্রামের কয়েকজন মহিলাও অকথ্য ভাষায় গালাগাল সাথে বেধড়ক মারধর করেন বকুল টুডুকে। বকুল টুডুকে বাঁচাতে গেলে আহত হন তার মেয়ে সহ এক বান্ধবী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে, অভিযুক্তদের সেখানে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বকুল টুডু সহ দুইজন আহত মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!