ডিউটি সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কা : মর্মান্তিক মৃত্যু ৪ পুলিশকর্মীর

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮অক্টোবর’১৯:-

ডিউটি করে বাড়ি ফেরার পথে মৃত্যু হল চার পুলিসকর্মীর। ঘটনাটি ঘটেছে, ২ নম্বর জাতীয় সড়কের পালসিটে। সূত্রের খবর, সোমবার ভোররাতে ডিউটি সেরে মেমারি থানা থেকে বর্ধমানে ফিরছিলেন বাদল সরকার, অনুপ কুমার বালা, প্রবীর কুমার হাটি ও বিশ্বজিৎ সামুই নামে চার পুলিশকর্মী। সেই সময় পিছন থেকে একটি বালি বোঝাই লরি ওই পুলিশকর্মীদের গাড়িতে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন পুলিশকর্মীর। গুরুতর আহত হন আরও এক পুলিশকর্মী। গাড়ির ধাক্কার বিকট আওয়াজে এলাকার মানুষেরা ভিড় জমায়েত করেন। এরপর স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত পুলিশকর্মীকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় শোকের ছায়া মৃতদের পরিবারে। পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!