লেবুবাগানে পড়ে গৃহবধূর অর্ধনগ্ন মৃতদেহ : ধর্ষণের পর খুন

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬অক্টোবর’১৯:-

ধর্ষণ করে খুন করা হলো এক গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার মোস্তফাপুরের গ্রামের লেবু বাগানে। সূত্রের খবর, শুক্রবার রাতে বাগদা থানার বাগী গ্রামের একটি লেবু বাগানের মধ্যে অর্ধনগ্ন অবস্থায় মহিলার দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্যে হসপিটালে পাঠায়। জানা যায়, স্বামী অজয় সরকার ও দুই সন্তানকে নিয়ে মোস্তফাপুরের বাড়িতেই থাকতেন তিনি। জানা গিয়েছে, বুধবার সকালে ভাইঝিকে দেখতে বনগাঁ হাসপাতালে গিয়েছিলেন ওই মহিলা। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। পরে শুক্রবার রাতে লেবুবাগানে মহিলার অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর মহিলার পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করে। মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, জলিল শেখ নামে এলাকার এক যুবক ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য ওই মহিলাকে খুন করে। ইতিমধ্যেই পরিবারের সদস্যরা অভিযুক্তের বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ধর্ষণের মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, অবিলম্বেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

error: Content is protected !!