নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১সেপ্টেম্বর’১৯:-

ইন্টারনেটে নগ্ন ছবি ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করল এক যুবক। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে গোবরডাঙায় এক কিশোরী ধর্ষণের অভিযোগ দায়ের করেন নয়ন নামে এক যুবকের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর থেকে যুবকটি পলাতক। নিগৃহিতার পরিচয় আদালতের নির্দেশে গোপন রাখা হয়েছে।
জানা গিয়েছে, নয়ন নামে যুবকটি বছর তিনেক ধরে কিশোরীর পিছনে পড়ে ছিল। কিশোরীটি বার বার প্রেমের প্রস্তাব অগ্রাহ্য করায়, কিছুদিন আগে যুবকটি জোর করে মেয়েটির নগ্ন ছবি ফোনে তুলে, ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিতে থাকে। একতরফা জোরপূর্বক সম্পর্ক গড়ে তুলে যুবকটি মেয়েটির সাথে। মেয়েটি বাধ্য হয় সম্পর্ক রাখতে।
মেয়েটি লিখিত অভিযোগে জানায়, ৩ সেপ্টেম্বর নয়ন তাকে ধর্ষণ করে। এমনকি মেয়েটির পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। মেয়েটি কিছুদিন যাবত অসুস্থ হয়ে পড়ায় মায়ের কাছে পুরো ঘটনাটি জানায়। নিগৃহীতার বয়েস আঠারো বছরের নীচে থাকার জন্যে, শেষে ধর্ষণের সাথে পকসো মামলাও দায়ের করা হয়।