নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১অক্টোবর’১৯:-

ধর্ষণের শিকার বছর পঞ্চান্নর এক প্রৌঢ়া । ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার অশোকনগরে। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাতে অশোকনগরের কাজলা নেতাজি কলোনি এলাকার অমুক সর্দার (৫৫) নিজের ঘরেই ঘুমাচ্ছিলেন। প্রতিবেশী যুবক সূর্য মুন্ডা তাঁর ঘরে ঢুকে তাকে তুলে নিয়ে পাশের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে , এমন অভিযোগই করেছেন নির্যাতিতা প্রৌঢ়া । ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ ভিড় জমায়েত করেন প্রৌঢ়ার বাড়িতে। তার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সূর্য মুন্ডাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়েছে।