ফের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে রাজ্যপাল : এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ জানুয়ারি’২০:-

আবারও বিক্ষোভের মুখে রাজ্যপাল, তবে যাদবপুর নয় , এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল জগদীপ ধনকড়।

জানা গেছে, রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ স্লোগান দিতে দেখা গেছে পড়ুয়াদের, তার কারণ সিএএ। আরও জানা গেছে, রাজ্যপালের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। দেওয়া হয়েছে ‘গো ব্যাক’ স্লোগান। শেষে গাড়ি থেকে নেমে পুলিশি নিরাপত্তার মাধ্যমে নজরুল মঞ্চের গ্রিনরুমে যান রাজ্যপাল। অন্যদিকে পড়ুয়াদের দাবি, রাজ্যপাল ফিরে গেলেই থামানো হবে এই আন্দোলন।

Leave a Reply

error: Content is protected !!