কালো পতাকা -গো ব্যাক স্লোগান : সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালের উপস্থিতি নিয়ে উত্তেজনা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ডিসেম্বর’১৯:-

প্রায় ৫০ মিনিট গাড়িতে আটকে থাকার পরে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঢুকলেন আচার্য তথা রাজ্যপাল জাগদীপ ধনকড়। কালো পতাকা, গোব্যাক স্লোগানের মধ্যেই অরবিন্দ ভবনের গেট দিয়ে প্রবেশ করেন রাজ্যপাল। রাজ্যপালকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এদিন রাজ্যপালকে বয়কটের সিদ্ধান্ত নেন। নির্ধারিত সময়ে পৌঁছেও দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে আটকে পড়েন রাজ্যপাল। ছাত্ররা শর্ত দেন, তাঁরা আচার্যকে মিছিলে যোগ দিতে দেবেন, কিন্তু তাঁদের সঙ্গে কথা বলতে হবে তাঁকে।

মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা। বিধি অনুযায়ী, আচার্য ছাড়া বিশেষ সমাবর্তন হতে পারে না। কিন্তু যাদবপুরের এসএফআই প্রভাবিত ছাত্র সংগঠনের অধিকাংশই আচার্য হিসেবে জগদীপ ধনকড়কে চাইছেন না। তাই তিনি ক্যাম্পাসে এলে অশান্তি ছড়াতে পারে, এই আশঙ্কায় সমাবর্তন অনুষ্ঠানই স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছিল এক্সিকিউটিভ কাউন্সিলর বৈঠকে। আজ, কোর্টের বৈঠকে তা পাশ করিয়ে চূড়ান্ত ঘোষণা করার কথা ছিল। এই বিষয়টি রাজ্যপালের কানে পৌঁছতে তিনি সমাবর্তন স্থগিত করার সিদ্ধান্তের তুমুল বিরোধিতা করে কোর্ট বৈঠকে নিজে হাজির থাকার কথা ঘোষণা করেন। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেন।
সোমবার দুপুর দু’টো নাগাদ আচার্য জগদীপ ধনকড় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছতেই পড়ুয়ারা তাঁর পথ রোধ করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে। তাঁদের অভিযোগ, আচার্য হিসেবে নিরপেক্ষতা বজায় রাখছেন না ধনকড়। তাঁরা এই আচার্য চান না। এসব প্রকাশ্যেই বলতে থাকেন বিক্ষোভকারীরা। পরবর্তীতে অবশ্য পরিস্থিতি শান্ত হয় ।

Leave a Reply

error: Content is protected !!