নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১নভেম্বর’১৯:-

ছবি সৌজন্য – অন্তর্জাল
পুকুরের ধারে বস্তা খুলতেই ২৪টি কৌটায় ভ্রুণ, এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার বটতলা এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর নাগাদ পুকুরের ধারে বসে কিছু যুবক মাছ ধরার সময় সময় পুকুরের ধারে একটা বস্তা দেখতে পান তাঁরা।সন্দেহ হওয়ায় বস্তা খুলতেই বেরিয়ে পড়ে ২৪টি কৌটা। কৌটোর ভিতরে ছিলো কিছু মাংসের পিণ্ড। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে।হাবড়া থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৌটোগুলি উদ্ধার করে নিয়ে যায়। সেগুলি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।হাবড়া থানার পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে মনে হচ্ছে কোনও নার্সিং হোমে অবৈধ গর্ভপাত করিয়ে ভ্রুণসমেত কৌটোগুলো ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।