রেশনে মিলবে পেঁয়াজ : ঝাঁঝ সামলাতে আসরে রাজ্য সরকার |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ডিসেম্বর’১৯:-

ঝাঁঝেই হার মেনেছে মধ্যবিত্তর হেঁশেল। পেঁয়াজ বাজার আগুন। সেই দাবানলে জল ছেটাতে এবার কোমর বাঁধল রাজ্য খাদ্য দপ্তর। পেঁয়াজ দামের ঝাঁজ থেকে মানুষকে রেহাই দিতে চাল, গম, চিনির সঙ্গে পেঁয়াজও বিক্রি করবে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ কলকাতার রেশন দোকানগুলিতে পেঁয়াজ বিক্রি শুরু হচ্ছে। ক্রমে রাজ্যের সর্বত্র এই সুবিধা মিলবে বলে খাদ্য দপ্তর সূত্রে খবর।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কিছুটা হলেও বাজারে পেঁয়াজের দাম কমবে এই কাজের ফলে, আর এর ফলে অন্যরা কম দামেই বাজার থেকে পেঁয়াজ কিনতে পারবে। এছাড়া সরকারের সুফল স্টল থেকে ৫৯ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছিল। এবার রেশনে এভাবে বিক্রি হলে তার দামের মাত্রাও কিছুটা স্লথ হবে। এই পেঁয়াজ কিনবে রাজ্য গণবন্টন দপ্তর, তারাই সারা রাজ্যে বন্টন করবে পেঁয়াজ। আপাতত কলকাতায় ৯০০ টি রেশনে দোকানে এই পেঁয়াজ বিক্রি শুরু হবে। পরবর্তীতে সারা রাজ্যের রেশন দোকানেই তা পাওয়া যাবে। আর এই প্রক্রিয়া চলতে থাকবে যতদিন না পেঁয়াজের দাম কমে।

Leave a Reply

error: Content is protected !!