ফিরছে পাশ-ফেল প্রথা : অকৃতকার্যদের জন্য থাকছে রেমিডিয়াল টেস্ট

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ অক্টোবর’১৯:-

দীর্ঘ টানাপোড়ন শেষে আবারো রাজ্যের স্কুলে চালু হচ্ছে পাশ-ফেল প্রথা, শুরু হতে চলেছে আগামী শিক্ষাবর্ষ থেকেই। অতিশীঘ্রই উক্ত বিষয়ে সরকারি নির্দেশিকা বেরোবে বলে বিকাশ ভবন সূত্রে খবর। আগামী ২০২০ সাল থেকে শিক্ষাবর্ষে চালু হচ্ছে পাশ ফেল প্রথা, কিন্তু সেটা শুধু পঞ্চম ও অষ্টম শ্রেণির জন্য। সূত্রের খবর, ২০১১ সাল থেকে স্কুল গুলোতে বন্ধ হয়ে গেছিলো পাশফেল প্রথা। কেন্দ্রীয় আইনকে প্রাধান্য দিয়ে রাজ্য সরকার রাজ্যের স্কুলগুলোতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল তুলে দিয়েছিল, এবারে নতুন করে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ-ফেল চালু হচ্ছে।

প্রসঙ্গত, পাশ ফেল নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে আবার পাশ-ফেল চালু হয়ে যাচ্ছে। যে-সব পড়ুয়া অকৃতকার্য হবে, তাদের জন্য থাকবে ‘রেমিডিয়াল টেস্ট’।’’ শিক্ষার অধিকার আইনে পাশ-ফেল সংক্রান্ত সংশোধনী বিলটি সংসদের উভয় কক্ষেই পাশ হয়।

Leave a Reply

error: Content is protected !!