নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২সেপ্টেম্বর’১৯:-

সামাজিক স্থানে অসামাজিক কার্যকলাপ চলায় এলাকা জুড়ে শোরগোল পড়লো। ঘটনাটি ঘটেছে, হুগলী স্টেশন এলাকায় একোয়ামেরিনা পার্কে। সূত্রের খবর, শনিবার বিকেলে হঠাৎ চুঁচুড়া থানার পুলিশ ওই পার্কে হানা দিয়ে ৩২ জন তরুণ-তরুণীকে আংশিক আপত্তিকর অবস্থায় গ্রেফতার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরে পুলিশের চোখ আড়াল করে, পার্কে বেড়াতে বা পিকনিক স্পটে খাওয়া-দাওয়ার নাম করে, কিছুসংখ্যক স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে পুরুষ-মহিলারা মেতে উঠেছে অসামাজিক কার্যকলাপে। শুধু তাই নয় তরুণ-তরুণীদের সুবিধা ও বিনোদনের জন্য সেমি ধাঁচে তৈরি করা হয়েছে বেশকিছু ঘর। সেখানে সারাবছরই কিছুসংখ্যক মানুষের ভিড় লেগেই থাকে।

জানা যায়, পার্কের মালিক নিজের টাকার ও গায়ের জোরে, সেখানে স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে নারী-পুরুষদের নিয়ে দেহ ব্যবসা চালায়। সেই এলাকার বাসিন্দারা বিরক্ত হয়ে, পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক ও পুলিশকে বহুবার অভিযোগ করেন। এমনকি হুগলির সংসদ লকেট চট্টোপাধ্যায় এর কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়া হয় বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, এই অভিযোগের ভিত্তিতে চুঁচুড়া থানার পুলিশ সেই পার্কে হানা দিয়ে ৩২ জন কে গ্রেপ্তার করেন। সূত্রের খবর, ৩২জনকে রবিবার আদালতে তোলা হয় । গোট ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে।