নার্সের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার : খুন নাকি আত্মহত্যা ,অন্ধকারে পুলিশ : গ্রেফতার স্বামী

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১সেপ্টেম্বর’১৯:-

নার্সের মৃতদেহ উদ্ধার ঝুলন্ত অবস্থায় । খুন নাকি আত্মহত্যা ,অন্ধকারে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরোগনায় নরেন্দ্রপুরের কাদারহাট রামকৃষ্ণপল্লীতে। সূত্রের খবর, কসুম্বা এলাকার বাসিন্দা বছর ত্রিশের সম্পার সাথে বিয়ে হয় মগড়াহাটের বাসিন্দা ড্যানির। সম্পার বাপের বাড়ির লোকেদের অভিযোগের ভিত্তিতে স্বামী ড্যানিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

উল্লেখ্য, সম্পা স্থানীয় হাসপাতালে নার্সের কাজের সাথে যুক্ত ছিলেন। জানা গিয়েছে, সম্পার বাবা কিছুদিন আগে সম্পার নামে দুইকাঠা জমি লিখে দেয়। সেই জমি নিয়েই সম্পা আর পেশায় ডেকোরেটার্স কর্মী ড্যানির সাথে বিবাদ লেগেই থাকতো। ড্যানি সেই জমি নিজের নাম করতে চেয়েছিল বলে সম্পার বাবার অভিযোগ। সেই বিবাদের জেরেই ড্যানি তার স্ত্রী সম্পাকে খুন করে নিজের ঘরে দেহটি ঝুলিয়ে রাখে। কেউ যদি ড্যানিকে সন্দেহ না করে, আত্মহত্যা মনে হয়, পুরো ঘটনাটির অভিযোগ এনে ড্যানির নামে খুনের অভিযোগ দায় করেন সম্পার পরিবারের লোকেরা। ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!