তৃণ-বিজেপি সংঘর্ষ : উত্তপ্ত নানুর : প্রাণ গেল নিরীহ মহিলার

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১অক্টোবর’১৯:-

ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত হল নানুর। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক নিরীহ গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে, বীরভূমের নানুরের হাটসেরান্দি গ্রামে। সূত্রের খবর, তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় । গোটা গ্রাম ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। সোমবার সকালে তৃণমূল-বিজেপি দফায় দফায় সংঘর্ষ বাঁধে। দুপুর গড়াতে না গড়াতেই ওই সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে, নানুরের হাটসেরান্দি গ্রামে রীতিমতো আগুন জ্বলে ওঠে। অশান্তির মাঝে পড়ে যান শংকরী বাগদি নামে এক মহিলা। তাঁর বুকে গুলি লাগার কারণে ঘটনাস্থলেই হয় তার। শংকরী বাগদি নামে ওই মহিলার ছেলে বিজেপির সক্রিয় কর্মী থাকায়, তাঁর পরিবারের অভিযোগ, এই আক্রোশে তৃণমূল কর্মীরা শংকরীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই হাটসেরান্দি গ্রামে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কিংবা বিজেপি কোনও পক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

error: Content is protected !!