মুকুলের বিরুদ্ধে এজাহার দায়ের চন্দ্রিমার

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩ সেপ্টেম্বর’১৯:-

মুকুল রায়ের বিরুদ্ধে ভাটপাড়া থানায় এফআইআর করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের গণেশ পুজোর উদ্বোধনে এসে মুকুল রায় বলেন, “অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। তিনিই অর্জুন সিংকে খুন করতে চেয়েছিলেন।” আর মন্তব্যের পরেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন ভাটপাড়া থানায়।

প্রসঙ্গত, নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিংয়ের ওপর দুষ্কৃতী হামলা হয়েছিল কদিন আগেই। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা মুকুল রায়৷ রবিবারই কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভরতি অর্জুন সিংকে দেখে এসে একটি ট্যুইট করেন মুকুল রায়। ট্যুইটে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই হামলার ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে৷ রাজ্য পুলিশ একজন সাংসদের ওপর কিভাবে আক্রমণ করে, তা প্রমাণ এই ঘটনা।

Leave a Reply

error: Content is protected !!