২ মাসের শিশুকন্যাকে মেরে নর্দমায় ফেললেন মা : হতবাক সমাজ |The4thcolumn

নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২৭ জানুয়ারি’২০২০ :-

২ মাসের নবজাতক শিশুকে মেরে নর্দমায় ফেলে দিলেন জন্মোত্তর বিষন্নতায় আক্রান্ত মা। কলকাতার বেলিয়াঘাটায় ২ মাসের নবজাতক শিশু কন্যাকে মেরে বাড়ির পাশের নর্দমায় ফেলে দিলেন দীর্ঘদিন থেকে বিষন্নতায় আক্রান্ত এক মা। কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির মা জন্মোত্তর বিষন্নতায় ভুগছিলেন। যার ফলেই তিনি তার শিশুকন্যাকে মেরে নর্দমায় ফেলে দিয়েছেন। শিশুকন্যাকে খুনের মামলায় মা’কে গ্ৰেফতার করা হয়েছে।
কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, “রবিবার সেই মহিলা পুলিশে অভিযোগ করেন যে তিনি যখন তার বাড়িতে একা ছিলেন তখন এক ভিক্ষুক এসে তার ওপর হামলা করে এবং তার শিশুকন্যাকে অপহরণ করে নিয়ে যায়। তার অভিযোগের ওপর ভিত্তি করে পুলিশ তদন্ত শুরু করলে জানতে পারে এরকম কোনো ঘটনাই ঘটেনি। তখন সেই মহিলার ওপর পুলিশের সন্দেহ হলে তাকে টানা ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে তিনি অপরাধের কথা স্বীকার করেন। পরে জানা যায়, ওই মহিলা জন্মের পর থেকেই বিষন্নতায় ভুগছিলেন”।
সোমবার অপরাধী মা’কে গ্ৰেফতার করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

error: Content is protected !!