নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮ জানুয়ারি’২০২০:-

সরস্বতী পুজোর ঠিক প্রাক মুহূর্তে সুখবর রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য। পুরভোটের আগেই খুশির বার্তা রাজ্য শিক্ষা মহলে। এবারে নিজের জেলায় কাজ করার সুযোগ পেতে চলেছেন রাজ্যের স্কুলশিক্ষকরা। যেসব শিক্ষকরা নিজেদের জেলায় কাজ করতে চান তারা নিজের জেলার স্কুলেই কাজ করার সুযোগ পাবেন। সূত্রের খবর, এতদিন চেয়েও এই সুযোগ পাননি শিক্ষকরা, এবারে সেই সুযোগ পাচ্ছে তারা। এই সুযোগের কথা ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তার এই সিদ্ধান্তে উপকৃত হবেন বহু শিক্ষক। এতদিন যারা অন্য জেলাতে ভাড়া থেকে শিক্ষকতা করতেন, তারা নিজের জেলার পড়ানোর পাশাপাশি বাড়িতেও পরিবারকে সময় দিতে পারবেন।