নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯আগস্ট’১৯:-

আচমকা মেট্রোর সামনে যুবতী। কিছুক্ষণের জন্য থেমে গেলো মেট্রো চলাচল। আত্মহত্যার চেষ্টা বলে জানা গিয়েছে। ঘটনাটি কলকাতার সেন্টার মেট্রো স্টেশনের কাছে। সূত্রের খবর, সোমবার সকাল ৮টা ১৪মিনিট নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে, দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোর সামনে, আনুমানিক ২৫ বছরের এক যুবতী মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে মেট্রোর ব্রেক কষে, লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যুবতীকে উদ্ধার করা হয়।
সূত্রের খবর, যুবতীর নাম ও ঠিকানা জানা যায়নি। যুবতীর হাতে ও পায়ে কিছুটা আঘাত লাগে। যুবতিটিকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় অল্প কিছুক্ষণের জন্য থমকে যায় মেট্রো চলাচল, আবার কিছুক্ষণ পর ৮:৪০ মিনিট নাগার মেট্রো চলাচল স্বাভাবিক হয়। সপ্তাহের প্রথম দিনে মেয়েটির আত্মহত্যার চেষ্টার কারণে অসুবিধায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। কলকাতার মত ব্যস্ততম শহরে মেট্রোর মত দ্রুত যোগাযোগ ব্যবস্থা, এভাবে ব্যাঘাত ঘটায় সাধারন মানুষকে বারবার নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে।