স্বাস্থ্যকেন্দ্রের তালা ভেঙে ঔষধ চুরি : উত্তর খুঁজছে পুলিশ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৬আগস্ট’১৯:-

একই জায়গায় দুটি চুরি হওয়ার ঘটনা, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে, বনগাঁ পৌরসভা স্বাস্থ্য কেন্দ্রে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে স্বাস্থ্য কেন্দ্রের এক মহিলা কর্মী, স্বাস্থ্য কেন্দ্রের দরজার তালা খুলতে এসে ঘটনাটি তাঁর নজরে পড়ে । তিনি দেখেন, স্বাস্থ্য কেন্দ্রর তালা ভাঙ্গা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হয়েছে পুলিশের তরফ থেকে।

বনগাঁও সিকদার পল্লী ২২ নম্বর ওয়ার্ডের, যশোর বোর্ডের পাশে পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রটির অবস্থান ছিল। সূত্রের খবর, স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে সমস্ত জিনিসপত্র তছনছ অবস্থায় ছিল। এখনো পর্যন্ত জানা যায়নি কে বা কারা ঘটনাটি ঘটিয়েছেন। সেই অবস্থায়, সেই মহিলা দেখেন, আলমারি থেকে বেশ কিছু ওষুধের শিশি ও ট্যাবলেটের পাতা উধাও ছিল। খবর দেওয়া হয় পুলিশকে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুরো পরিস্থিতি তদন্ত শুরু করে।

কবিতা মন্ডল, স্বাস্থ্যকেন্দ্রে সুপারভাইজার বলেন, ১৩ বছর যাবৎ এখানে কর্মরত, ওষুধ চুরি হবার ঘটনা আগে কখনো ঘটেনি। পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলাদের পরিষেবা দেওয়া হয়। গর্ভবতী মহিলা ও শিশুদের ভ্যাকসিন, ডেঙ্গুর মোকাবিলার ওষুধ মজুদ থাকতো এ স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক জানিয়েছেন, কি কি ওষুধ দিয়েছে তার হিসেব-নিকেশ শুরু করেছে।

সূত্রের খবর, রবিবার রাতেই বনগাঁ ২২ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রের পাশেই এক উচ্চমাধ্যমিক স্কুলে, একই কায়দায় তালা ভাঙ্গা হয়। হাতানো হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ ও টাকা। স্কুলের এক কর্মী কাঞ্চন বিশ্বাস সোমবার সকালে, একই রকম ভাবে এসে দেখেন, স্কুলের অফিসের ঘরে তালা ভাঙ্গা। সমস্ত জিনিসপত্র তছনছ। একই জায়গায় দুটি চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে ।

Leave a Reply

error: Content is protected !!