জঙ্গলমহলে শোরগোল : পড়ল মাওবাদী পোস্টার |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ নভেম্বর’১৯:-

ফের সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা মাওবাদী পোস্টার দেখা গেলো বাঁকুড়ার জঙ্গলমহলে। পোস্টারে বার্তা রয়েছে বেশ কয়েকটি। যেমন, শাসক দলের দূর্ণীতিগ্রস্ত নেতাদের গণ আদালতে বিচারের হুমকি, বিজেপিকে ‘সাবধান’ করে এন.আর.সি-র বিরোধীতা, ‘ঘুষখোর পুলিশ অফিসারদের চিহ্নিতকরণ’, সেইসঙ্গে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ, কেন্দ্র-রাজ্য মিলিতভাবে চিটফাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের দাবীর পাশাপাশি মাওবাদীদের তরফে জঙ্গল মহলবাসীকে ‘লাল সেলাম’ জানিয়ে ‘তৃণমূল ও পুলিশের’ সঙ্গে দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়েছে। আবার কোনো পোষ্টারে বেকার যুবক-যুবতীদের নেতাদের পিছনে না ছুটে ‘গণ আন্দোলনে’ অংশ নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, সোমবার সারেঙ্গার বি.এল.আর.ও অফিসের দেওয়ালে ‘সিপিআই(মাওবাদী) দের নামে লেখা বেশ কিছু পোষ্টার স্থানীয় মানুষ দেখতে পেলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পোষ্টারগুলি খুলে ফেলেছে বলে জানা গিয়েছে। আরো জানা গেছে, ২০১১ সালের আগে মাওবাদীদের অন্যতম ঘাঁটি ছিল বাঁকুড়ার সারেঙ্গা। সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএম নেতা শিবরাম সৎপতিকে খুনের মাধ্যমে মাওবাদীরা এই এলাকায় প্রথম তাদের কর্মকাণ্ড শুরু করে, এরপরে সারেঙ্গা থানায় কর্মরত ওসি রবিলোচন মিত্র সহ তিন জন পুলিশ কর্মী খুন হন। কিন্তু ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে মাওবাদীদের কর্মকাণ্ডের ছবি আর দেখা যায়নি।

Leave a Reply

error: Content is protected !!