চলছে টাকার বিনিময়ে নিয়োগ : কমলেশের মন্তব্য : প্রমান চাইলেনশুভেন্দু : হাতাহাতি সামাল দিলেন মমতা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ সেপ্টেম্বর’১৯:-

একটি মন্তব্য। তার জেরে ওয়েলে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ ছিল, নিয়োগ করা হচ্ছে টাকা নিয়ে। শুক্রবার বিধানসভায় অভিযোগ তুললেন কংগ্রেসের বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়। ওনার কথায়, টাকা নিয়ে পরিবহন দপ্তরে নিয়োগ করা হয়েছে আর তার এই মন্তব্যের পরেই পাল্টা মন্তব্য করেছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্তব্য ও পাল্টা মন্তব্যের জেরেই শোরগোল তৈরি হল রাজ্য বিধানসভায়৷ তারপরেই পরিস্থিতি এতটা চরমে উঠে যায় যে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে ওয়েলে নেমে বিক্ষোভ সামাল দিতে হয়েছে। অভিযোগের প্রমাণ চেয়েছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রমাণ না দিলে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এরপরেই ক্রমশ পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত পৌঁছালে কমলেশ চট্টোপাধ্যায় তেড়ে যান শুভেন্দু অধিকারীর দিকে৷ পরে কংগ্রেসের সাথে বাম বিধায়করাও বিক্ষোভ দেখায়।

Leave a Reply

error: Content is protected !!