প্রশাসনিক বৈঠক ফেরত পথে আদিবাসী বাড়িতে মুখ্যমন্ত্রীর চা -পান : দিলেন সাহায্যের আশ্বাস

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ আগস্ট’১৯:-

প্রশাসনিক বৈঠক সেরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ চলে গেলেন বর্ধমান শহরের কাছে উল্লাসের দাসপাড়ায় এক আদিবাসী বাড়িতে। শুনলেন তাদের অভাব–অভিযোগ। মুখ্যমন্ত্রীকে দেখে ছুটে এলেন প্রতিবেশী আদিবাসী মহিলারা। তিনি চা খেতে খেতেই কথা বললেন তাদের সঙ্গে। সমস্যার কথা শুনে কথা সমাধানের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। সাথে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, স্বপন দেবনাথ ও সহ–সভাধিপতি দেবু টুডু। আচমকা ঘরের দাওয়ায় মুখ্যমন্ত্রীকে দেখে চমকে উঠেন গৃহকত্রী ঝর্না রুইদাস। অতিথি আপ্যায়নে চা দিলে সেই চা খেতে খেতেই আলাপ সারলেন মুখ্যমন্ত্রী।

ঝর্না জানান, তিনি বাড়ি পাননি। তার একটি বাড়ি চাই এবং ছাগল চাই। মুখ্যমন্ত্রী তাকে বলেছেন, বাড়ি দেবেন এবং ছাগলও দেবেন। মুখ্যমন্ত্রী নিজেই এসে তার কাছে চা খেতে চাইলেন, চা ও বিস্কুট খেতে দিলে শুধু চা খেয়েছেন তিনি। তিনি আপ্লুত হয়ে বললেন, ‌এতদিন দিদিকে টিভিতে দেখতাম। আজ চোখের সামনে দেখতে পেলাম। তাকে সামনাসামনি দেখতে পেয়ে কথা বলে খুব ভাল লাগছে।‌

Leave a Reply

error: Content is protected !!