নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯অক্টোবর’১৯:-

খুন করে দেহ রাখা হল মাছের ফ্রিজে। ঘটনাটি ঘটেছে, হাওড়ার এক পাইকারি ফিশ মার্কেটে। সূত্রের খবর, সোমবার এক মাছের আড়তদারের ফ্রিজ থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ওই শ্রমিককে খুনের পর, দেহটি সবার চোখের আড়ালে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সে-ও একই আড়তদারের কাছে কাজ করত। সুরেন্দ্রকে অন্তত দু’জন সাহায্য করেছিল। পুলিশ আটক করেছে সুরেন্দ্রকে। অন্য দু’জনকে পুলিশ খুঁজছে।
জানা গেছে, হাওড়ার একটি পাইকারি ফিশ মার্কেটে কাজ করত বিহার রাজ্যের বাসিন্দা ছোটন রাই ও সুরেন্দ্র রাই। তাদের মধ্যে কোনও কারণে বচসার জেরে সুরেন্দ্র ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে ছোটন রাইকে খুন করা হয়। পুলিশের অনুমান, শনিবার রাতে এই খুন করা হয়েছে। সোমবার সকালে সুনীল সিং নামে এক মাছ আড়তদার মালিক ফোন করে, পুলিশকে খুনের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ।