লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মেডিকেলে ভর্তি : পর্দাফাঁস করল পুলিশ : ধৃত মূল কান্ডারি |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ ডিসেম্বর’১৯ :-

কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজে বেআইনি ভাবে ভর্তির এক চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। বালিগঞ্জের অফিস থেকে বিগত কয়েক বছর ধরে রমরমিয়ে চলছিল এই চক্র। এই চক্রের মূল কান্ডারি সন্দীপ রাজ ওরফে জয়সওয়াল (২৭) কে ২০ ডিসেম্বর বিহারের মজঃফরপুর থেকে গ্ৰেফতার করে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, অজয় প্রসাদ বলেন, “এবছর ১৮ ই জুন আমাদের কাছে একটি অভিযোগ আসে। দক্ষিণ দিনাজপুর এর বাসিন্দা ভগিরথ সরকার রবীন্দ্র সরোবর পুলিশ স্টেশনে একটি লিখিত অভিযোগ জানান। আমরা সেই অভিযোগ এর ভিত্তিতেই তদন্ত করি”।
পুলিশ জানায়, এই চক্রটি মেডিকেলে ভর্তির লোভ দেখিয়ে অভিযোগকারীর কাছ থেকে ২১ লক্ষ এবং শ্যামল কান্তি দাস নামে অন্য এক ব্যক্তির থেকে ৩২ লক্ষ টাকা নিয়েছে।

Leave a Reply

error: Content is protected !!