অবসরপ্রাপ্তদের ফোন করে মিথ্যে বিনিয়োগের জাল : পুলিশী কব্জায় প্রতারক কোম্পানী |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪ডিসেম্বর’১৯:-

কলকাতায় টাকা বিনিয়োগের জাল কোম্পানিতে তালা। দীর্ঘ আট বছর ধরে মিথ্যে ফোন করে টাকা বিনিয়োগকারী কোম্পানি বন্ধ হল কলকাতায়। কলকাতার সল্টলেক সেক্টর ৫ এ দীর্ঘ আট বছর ধরে এক কোম্পানি বয়স্ক ব্যক্তি বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের কাছে মিথ্যে ফোন করে টাকা বিনিয়োগ করাত। কোম্পানিটিতে হাজারেরও বেশি পুরুষ এবং মহিলা কর্মচারী ছিল যারা রোজ বয়স্ক ব্যক্তিদের মিথ্যে ফোন করত। পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ যারা এই কোম্পানি দ্বারা ঠকেছে, তাদের অভিযোগের ওপর ভিত্তি করে তদন্ত করে বিধান নগর থানা। কোম্পানির কর্মচারী দের গ্ৰেফতার করে কোম্পানি তালাবদ্ধ করেছে বিধান নগর থানার পুলিশ।
ডিল মানি সিকউরিটিস প্রাইভেট লিমিটেড নামের ওই কোম্পানি সল্টলেক সেক্টর ৫ এর সুগম পার্ক এ একটি বিল্ডিং এর ৭ টি তল ভাড়া নিয়েছিল।
পুলিশ জানায়, ওই কোম্পানিটি হাজারেরও বেশি পুরুষ এবং মহিলা কর্মচারী নিয়ে রোজ লোকেদের ফোন করাত বিভিন্ন রকম ইন্সুরেন্স এবং টাকা বিনিয়োগের জন্য। অনেক বার অভিযোগ পাওয়ার পর পুলিশ খোঁজ নিয়ে এই জাল কোম্পানির কথা জানতে পেরেছে।
পুলিশ ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ দে, জোনাল হেড প্রদীপ কুমার রায় কে নভেম্বরে গ্ৰেফতার করেছে এবং বাকিদের খোঁজ পাওয়ার জন্য তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

error: Content is protected !!