ল্যাংচা ব্যবসায়ীর সন্তান অপহরণ : দড়িবাঁধা অবস্থায় উদ্ধার জঙ্গলে

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪অক্টোবর’১৯:-

এক ল্যাংচা ব্যবসায়ীর পাঁচ বছরের শিশুর অপহরণের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের আমড়ার শক্তিগড় এলাকায়। সূত্রের খবর, রবিবার সকাল এগারোটা নাগাদ বাড়ির দোকানের সামনে ব্যবসায়ীর বছর পাঁচের শিশুটি খেলছিল। কিছুক্ষন পর শিশুটিকে দেখতে না পেলে, তন্নতন্ন করে খোঁজ পাওয়া না গেলে খবর দেওয়া হয় থানায় । তারমধ্যে দুপুর নাগাদ ব্যবসায়ীর কাছে এক হিন্দিভাষী অজ্ঞাত ব্যক্তির ফোন আসে। ছেলের মুক্তিপণ যাবত পাঁচলক্ষ টাকা চাওয়া হয়। এমনকি বলা হয় পাঁচলক্ষ টাকা তাদের গাড়ির চালকের হাতে পাঠানোর জন্য। সন্ধ্যার পর কাঁদরসোনায় জঙ্গলে স্থানীয়রা শিশুটিকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শিশুটিকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ির চালক অপহরণের সাথে যুক্ত বলে ব্যবসায়ী পরিবারের দাবি। ইতিমধ্যে পুলিশ গাড়ি চালককে আটক করেছে। জিজ্ঞাসাবাদ চলছে, গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!