অবৈধ সম্পর্কের জের : খুন প্রোষিতভর্তৃকা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪অক্টোবর’১৯:-

অবৈধ সম্পর্কের জেরে খুন হলো এক মহিলা। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪পরগনার বাসন্তী থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের রাধারানীপুর গ্রামে। সূত্রের খবর, রবিবার রাত আটটা নাগাদ সুলতা পয়ড়া(৫২) নামক এক মহিলা, সুদর্শন মন্ডল নামক স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গলাকাটা, শরীরে আঘাতের চিহ্ন সহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর ছড়াতেই স্থানীয়রা ভিড় করেন সুদর্শনের বাড়িতে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হাসপাতালে।

জানা যায়, সুলতার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সুলতা মৈপীঠ কোস্টাল থানা এলাকার বাসিন্দা হলেও মাঝেমধ্যেই সুদর্শন মণ্ডলের বাড়িতে এসে থাকতেন। সুদর্শন এর স্ত্রীর সাথে বনিবনা না থাকার জন্য সুলতার সাথে সুদর্শনের একটি অবৈধ সম্পর্ক তৈরি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। রবিবার রাতে সুলতা সুদর্শনের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ইতিমধ্যে আটক করা হয়েছে সুদর্শনকে, জিজ্ঞাসাবাদ করার জন্য। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের কারণে খুন করা হয়েছে। যদিও নিহত মেয়েদের দাবী টাকার কারণে মাকে খুন করা হয়েছে। ঠিক কি কারণে সুলতাকে খুন করা হয়েছে, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!