নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮সেপ্টেম্বর’১৯:-

একে তো কন্যা ,তার উপর গায়ের রং কালো, তার জেরে বাবা সিঁড়িতে আছাড় দিয়ে মেরে ফেললো শিশুকে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার চালীপারা গ্রামে। সূত্রের খবর, স্ত্রী সোনিয়া বিবি এবং স্বামী মনিরুলের একমাত্র কন্যা সন্তান বছর চারের ঝিকরা খাঁ। জন্মের পর থেকে শিশু কন্যাটির গায়ের রং কালো হওয়ার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। শনিবার সকাল থেকেই মেয়েকে নিয়ে অশান্তি চরমে উঠলে, স্বামী মনিরুল তার স্ত্রীকে একটি ঘরে আটকে রেখে তার হাত থেকে বছর চারের শিশুকন্যাকে নিয়ে বাড়ির উঠোনের সিঁড়িতে আছড়ে মেরে ফেলেন। স্ত্রীর চিৎকার শুনে এলাকার প্রতিবেশীরা চলে আসায় স্বামী মনিরুলকে ধরে ফেলে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। সোনিয়া বিবি স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ জিজ্ঞাসাবাদ করায়, মুনিরুল নিজের মেয়েরকে খুনের দায় স্বীকার করে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আগামীকাল, রবিবার মহকুমা আদালতে তোলা হবে অভিযুক্ত মনিরুলকে।

