উদ্ধার ৯০ বিরল দর্শন কচ্ছপ : ধৃত ১

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১অক্টোবর’১৯:-

৯০টি বিরলদর্শন কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলো। ঘটনাটি ঘটেছে, উত্তর২৪ পরগনার ঠাকুর নগর গ্রামের বাজারে। সূত্রের খবর, শুক্রবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঠাকুর নগর গ্রামের বাজার থেকে ওয়ার্ল্ড লাইফ ক্রইম কন্ট্রোল ব্যুরো ও ওয়ার্ল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের যৌথ প্রচেষ্টায় ৯০টি বিরলপ্রজাতির কচ্ছপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। অভিযুক্ত ব্যক্তির নাম প্রভাস বিশ্বাস(৬০)। বিরলপ্রজাতির কচ্ছপ গুলিকে দেখার জন্যে বাজারে ভিড় জমায়েত হয়। পুলিশ, অভিযুক্ত ব্যক্তিকে দফায় দফায় জেরা করছে । কে বা কারা এই অবৈধ কারবারের সাথে যুক্ত আছে জানতে, ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!