স্কুল প্রাঙ্গনে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ : উত্তর খুঁজছে পুলিশ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০অক্টোবর’১৯:-

স্কুল প্রাঙ্গণে ঝুলন্ত মৃত দেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪পরগনার উস্থি থানার অন্তর্গত সংগ্রামপুর এলাকায়। সূত্রের খবর, রবিবার সকাল নাগাদ সংগ্রাম পুর এলাকার একটি স্কুলের প্রাঙ্গনে, মেরামতের জন্যে লাগানো বাঁশে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। ঘটনার খবর ছড়াতেই এলাকার মানুষেরা স্কুল প্রাঙ্গনে ভিড় জমায়েত করেন। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হসপিটালের পাঠায়।

জানা যায়, মৃতব্যক্তির নাম ইমতিয়াজ উদ্দিন সরকার, বাড়ি ডায়মন্ড হারবাল থানার অন্তর্গত সিংবেড়িয়া গ্রামে। পরিবার সূত্রের জানা যায়, গত বৃহস্পতিবার ইমতিয়াজ ডক্টর দেখানোর উদ্যেশ্য বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু পরে আর বাড়ি ফেরেনি। ডায়মন্ড হারবাল থানায় অভিযোগও দায়ের করা হয়। পরিবারের দাবি, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে ইমতিয়াজকে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!